Skip to main content

Ridge Bangla

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের

গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরু আর শেষ—দুই চিত্রই ছিল একেবারেই ভিন্ন। দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলে শান্ত-মুশফিক জুটিতে দৃঢ় ভিত গড়ে তোলে সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। শুরুর ধাক্কায় এনামুল হক বিজয় কোনো রান না করেই ফিরে যান, সাদমান করেন ১৪ এবং মুমিনুল ফেরেন ২৯ রানে। তবে চতুর্থ উইকেটে ব্যাট হাতে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

দুজনের ব্যাটে এক সময় বিপর্যস্ত দলটাই রীতিমতো চালকের আসনে চলে আসে। দিনের বাকি সময় তারা উইকেট না হারিয়ে গড়েন ২৪৭ রানের জুটি। টেস্টে বাংলাদেশের চতুর্থ উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং সবমিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ জুটি।

অধিনায়ক শান্ত তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, যা এসেছে দেড় বছরের বিরতির পর। অপরদিকে মুশফিকুর রহিম তার ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ৯ মাস পর। দিনশেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন।

দিনের শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। পুরো দিন বল হাতে একমাত্র সফল লঙ্কান বোলার ছিলেন থারিন্দু, যিনি ২টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯২/৩ (৯০ ওভার)
সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*
বোলিং: থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১

This post was viewed: 41

আরো পড়ুন