Skip to main content

Ridge Bangla

ওটিপিজনিত সমস্যার কারণে সারাদেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সংক্রান্ত সমস্যার কারণে সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে লগইনের সময় ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না। ফলে দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, “সার্ভারে প্রবেশের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপির প্রয়োজন হয়। কিন্তু ওটিপি না আসায় অনলাইন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ছবি তোলা এবং বায়োমেট্রিক গ্রহণের মতো প্রক্রিয়াগুলো চালু আছে। ওটিপি সমস্যা সমাধান হলেই পুরোদমে কার্যক্রম চালু হবে।”

হুমায়ুন কবীর আরও জানান, “সার্ভার বন্ধ নয়। যাদের কাছ থেকে ওটিপি সার্ভিস নেওয়া হয়েছে, তাদের সিস্টেমে সমস্যা হয়েছে। তারা সমস্যা সমাধানে কাজ করছে।”

ইসির কিছু মাঠ কর্মকর্তা জানান, দুপুরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন