Ridge Bangla

দ্রৌপদীর রূপে শাড়িতে মোহনীয় মিথিলা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা আবারও শিরোনামে এসেছেন নতুন এক ফটোশুটের মাধ্যমে। অভিনয়, নাচ, গান ও সমাজ উন্নয়নের পাশাপাশি এবার তিনি ধরা দিলেন কবি বুদ্ধদেব বসুর ‘দ্রৌপদীর শাড়ি’ কবিতার ভাবনা থেকে অনুপ্রাণিত একটি থিমে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকা মিথিলা বর্তমানে ঢাকায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রিয়েলিটি শো-এর বিচারক, শিক্ষকতা, গবেষণা ও একমাত্র কন্যা আয়রার দেখাশোনা নিয়ে।

সম্প্রতি ভাইরাল হওয়া ফটোশুটে কমলা রঙের সুতির শাড়ি, হালকা মেকআপ, হাতে বালা ও খোলা আঁচলসহ স্লিভলেস ব্লাউজে মিথিলার চেহারায় ফুটে ওঠে এক মোহনীয় দ্রৌপদীর রূপ। কবিতার অনুপ্রেরণায় এই থিমটি নেওয়া হয়েছে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গ থেকে, যেখানে রাজসভায় দ্রৌপদীর সম্মান রক্ষায় স্বয়ং ঈশ্বর শত শত শাড়ি আবির্ভাব ঘটান—একটি প্রতীক হয়ে উঠেছিল নারীর মর্যাদার।

নেটদুনিয়ায় প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও এসেছে তার খোলামেলা সাজ-পোশাক ঘিরে। তবে বরাবরের মতোই সাহসী ও আত্মবিশ্বাসী মিথিলা নিজের স্বকীয়তায় জানান দিয়েছেন—তিনি কেবল একজন অভিনেত্রী নন, একজন চিন্তাশীল ও স্বাধীনচেতা নারী, যিনি বারবার নিজেকে প্রমাণ করছেন এক অনন্য ‘দ্রৌপদী’ হিসেবে।

This post was viewed: 43

আরো পড়ুন