Skip to main content

Ridge Bangla

কাঁঠালের মুচি ভর্তা

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পাকা কাঁঠালের সুঘ্রাণ ও স্বাদ আমাদের সবারই জানা। তবে কাঁচা বা কচি কাঁঠালও কম উপকারী নয়। এরই একটি অংশ হলো কাঁঠালের মুচি, অর্থাৎ ছোট কাঁঠাল। এই মুচি দিয়ে তৈরি ভর্তা বা তরকারি অনেকেরই প্রিয়, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের কাছে। তেঁতুল, কাঁচা মরিচ, আর আখের গুড় মিশিয়ে তৈরি মুচি ভর্তা গ্রীষ্মকালে মুখরোচক একটি খাবার।

ছোট অবস্থায় কাঁঠাল সবজি হিসেবে খাওয়া যায় আর বড় হলে তা হয়ে ওঠে মিষ্টি রসালো ফল। গ্রীষ্মের দুপুরে কাঁঠালের মুচি ভর্তা ভাতের সঙ্গে খেলে যে স্বাদ পাওয়া যায়, তা একেবারে বাড়ির রান্নার শান্তিময় অভিজ্ঞতা।

কাঁঠালের মুচি ভর্তা বানাতে যা লাগবে

  • কাঁঠালের মুচি কুচি করা – ১ কাপ

  • তেঁতুলের মাড় – সিকি পাক

  • আখের গুড় কোরানো – আধা কাপ

  • শুকনা মরিচ ভাজা গুঁড়া – আধা চা চামচ

  • সরষে তেল – ২ টেবিল চামচ

  • লবণ – পরিমাণমতো

যেভাবে বানাবেন

  • কাঁঠালের মুচির খোসা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নিন।
  • কুচি করা মুচি লবণ পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন।
  • এরপর পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মেশান।
  • ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন।

এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও ঝাল-মিষ্টি কাঁঠালের মুচি ভর্তা—একটি সত্যিকারের দেশি স্বাদের খাবার।

This post was viewed: 90

আরো পড়ুন