Skip to main content

Ridge Bangla

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি শুরু

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) ফিরে পেতে জামায়াতে ইসলামীর দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলী আজম।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রায়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে।

জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। তবে মূল আইনজীবীর অনুপস্থিতিতে ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ‘ডিসমিস ফর ডিফল্ট’ আদেশ দিয়ে আপিল খারিজ করে দেয়।

পরে ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের আপিল পুনরুজ্জীবনের আদেশ দেয়। এরপর চলতি বছরের ১২ মার্চ থেকে আবার শুনানি কার্যক্রম শুরু হয়। এবার মামলাটি কার্যতালিকার দ্বিতীয় স্থানে রাখা হয়েছে, যাতে দ্রুত শুনানি সম্পন্ন করা যায়।

This post was viewed: 55

আরো পড়ুন