Skip to main content

Ridge Bangla

প্রথমবার একসঙ্গে ভিডিওতে বেলাল খান ও কর্নিয়া

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে এবার প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। ‘তুমি ছাড়া নেই আলো’ শিরোনামের এই গানটি শুধু কণ্ঠ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়—গানটির ভিডিওতেও তারা যুগলভাবে পারফর্ম করেছেন। নাটক ও সিনেমার গানে তারা আগেও একসঙ্গে কাজ করলেও, এটি তাদের প্রথম মিউজিক ভিডিও একসঙ্গে করা।

গানটি নিয়ে বেলাল খান বলেন, “দর্শকদের অনেকদিনের চাহিদা ছিল, আগের দিনের রোমান্টিক মেলোডি ধাঁচের গান যেন আবার ফিরে আসে। ‘তুমি ছাড়া নেই আলো’ সেই আবহকেই ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি। গানের জন্য দারুণ গ্ল্যামারাস একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।”

কর্ণিয়াও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “বেলাল ভাইয়ের গান সবসময়েই স্পেশাল হয়। এই গানটির কাজ করতে গিয়ে বেশ আনন্দ পেয়েছি। রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও শুট—সবকিছুই খুব পরিপূর্ণভাবে শেষ হয়েছে।”

গানটির কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান নিজেই, আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। রোমান্টিক আবহে নির্মিত গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ প্রকাশ পাচ্ছে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

This post was viewed: 60

আরো পড়ুন