Skip to main content

Ridge Bangla

শিল্পী-নির্মাতার দ্বন্দ্বে নিরপেক্ষ তামান্না

শোবিজে যখন বিতর্ক সৃষ্টি হয়, তখন অধিকাংশ তারকাই পক্ষ-বিপক্ষের অবস্থান নেন। তবে অভিনেত্রী তামান্না ভাটিয়া সাধারণত নিজেকে এসব থেকে দূরে রাখতেই পছন্দ করেন। যদিও সম্প্রতি ‘ছপাক’ সিনেমা সংক্রান্ত একটি পুরোনো ভিডিওতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে তাকে নিয়েও বিতর্ক শুরু হয়।

২০২০ সালের সেই ভিডিওতে দীপিকা পাড়ুকোন জানান, তার স্বামী বিনিয়োগ করলেও সিনেমার অর্থ ছিল তার নিজস্ব উপার্জিত। ভিডিওটি নতুন করে ভাইরাল হলে অনেকে লক্ষ্য করেন, তামান্না তাতে ‘লাইক’ দিয়েছেন। এতে ধারণা জন্মে, তিনি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা ও দীপিকার দ্বন্দ্বে দীপিকার পক্ষে অবস্থান নিয়েছেন।

এ প্রসঙ্গে তামান্না ইনস্টাগ্রামে বলেন, “ইনস্টাগ্রাম কি বলতে পারবে, কীভাবে নিজের অজান্তেই কোনো পোস্টে লাইক পড়ে যায়? কিছু মানুষ এই নিয়ে অপ্রয়োজনীয় খবর বানাচ্ছে।” তিনি আরও স্পষ্ট করেন, কোনো পক্ষ নেননি এবং সবসময় নিরপেক্ষ থাকতে পছন্দ করেন।

তামান্না বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্মে সমানতালে কাজ করছেন, এবং বিতর্কে না জড়িয়ে অভিনয়েই মনোযোগী থাকতে চান বলে ইঙ্গিত দিয়েছেন।

This post was viewed: 60

আরো পড়ুন