Skip to main content

Ridge Bangla

আবারও ব্যাটিং ব্যর্থতা, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ালো বাংলাদেশ

লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। শুক্রবার (৩০ মে) গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে সফরকারীরা। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান তোলে। জবাবে ১৯ ওভারে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিক […]

জীবিত ভাইকে মৃত দেখিয়ে জুলাই আন্দোলনে মামলা

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে ছোট ভাই সোলাইমান হোসেন সেলিমকে (৫০) ‘শহীদ’ দেখিয়ে হত্যা মামলা করেছেন তার বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু (৫২)। ঘটনার প্রায় এক মাস পর, ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরসহ ৪১ জনের নাম উল্লেখ করে […]

টগর-এর টিজারে আবেগ, বাস্তবতা আর শ্রেণিচেতনার ঝলক

আজ বিকেলে প্রকাশ পেল বহুল আলোচিত চলচ্চিত্র ‘টগর’-এর এক মিনিটের টিজার। শুরুতেই টিজারে শোনা যায় এক আবেগঘন সংলাপ—“জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ।” সংলাপটি মুহূর্তেই দর্শকদের আবেগে নাড়া দেয় এবং গল্পের গভীরতা ও সামাজিক প্রেক্ষাপটের ইঙ্গিত দেয়। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্র টিজারের প্রায় প্রতিটি ফ্রেমেই দৃশ্যমান এবং তার অভিনয়ে রয়েছে মূর্ত মানসিক অভিব্যক্তি। […]

মেঘনায় ট্রলার ডুবি: দুই পুলিশসহ ১৪ জন নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনো দুই পুলিশ সদস্যসহ ১৪ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে হাতিয়া উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার […]

মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী লরেটা জেন সুইট

হলিউডের বর্ষীয়ান ও কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার প্রতিনিধি হারলান বোল নিশ্চিত করেছেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী সবচেয়ে বেশি পরিচিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ MASH*-এ ‘মেজর মার্গারেট হুলিহান’ চরিত্রে অভিনয়ের জন্য। এই চরিত্র তাকে এনে দেয় […]

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শনিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৭ মিনিটে দ্বীপটির পূর্ব উপকূলে এ ভূকম্পন ঘটে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো […]

বৈরী আবহাওয়ায় ঢাকার ৪ ফ্লাইট অবতরণ করল চট্টগ্রাম

শনিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪ বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এর এক মিনিট আগে কক্সবাজার […]

জ্বালানি তেলের দাম কমালো সরকার, কেরোসিনের দাম বেড়েছে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। এতে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমানো হলেও কেরোসিনের দাম বেড়েছে। শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মূল্য ১ জুন দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা […]

শবনম বুবলীর পোস্টে কাকে ইঙ্গিত করলেন!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষভাবে একে অপরকে খোঁচা দিয়ে থাকেন। যদিও কখনোই সরাসরি নাম উল্লেখ করা হয় না, তবু তাদের পোস্টের ভাষা ও সময় নির্বাচন থেকেই ইঙ্গিত পরিষ্কার হয়ে ওঠে। সম্প্রতি শবনম বুবলী তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “যখন মানুষ তোমার কাজ […]

সোমবার থেকে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু

আগামী সোমবার (২ জুন) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর সেগুনবাগিচার ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, উদ্বোধনী দিনে কেবল ড. ইউনূস বক্তব্য রাখবেন। মূল […]

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, “প্রবাসীরা দেশে এসে […]

প্রবাসীদের রেমিট্যান্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতির পুনরুজ্জীবনের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (৩০ মে) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় তিনি বলেন, “ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশ পুনরুজ্জীবিত হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে। কঠিন সময়ে তাদের পাঠানো অর্থই দেশের মূল ভরসা ছিল।” তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় কোষাগার […]

শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার কার্যক্রম রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, এদিন আনুষ্ঠানিকভাবে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা […]

মানবকল্যাণে পরীমণির বিশেষ উদ্যোগ ‘বডি’ নিয়ে

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস ও সাহসী অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন তার ভিন্নধর্মী কাজ ও স্পষ্ট ব্যক্তিত্বের জন্য। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ ও মাতৃত্বের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গড়ে তুলেছেন নতুন একটি উদ্যোগ—‘বডি’, যা মা ও নবজাতকের প্রয়োজনীয় পণ্যের একটি অনলাইন ব্র্যান্ডশপ। চলতি বছরের ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা ‘বডি’ ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এবার এই উদ্যোগকে […]

ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

ইউক্রেনে বেসামরিক অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা জোরদারে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া—জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে ইউক্রেনজুড়ে শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের অনুমোদিত ১১ দেশের সমন্বয়ে গঠিত মাল্টিল্যাটারাল স্যাংকশন মনিটরিং টিম জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ২০,০০০-এর বেশি গোলাবারুদের কনটেইনার সরবরাহ করেছে। শুধু গোলাবারুদ নয়, ৯ মিলিয়নের […]

ঈদযাত্রায় সঠিক সময়ে ট্রেন চলাচল, যাত্রীদের মাঝে উৎসবের আমেজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেন পরিচালনা করছে। সময়মতো ট্রেন ছাড়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে এবং ঈদযাত্রায় স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। গতকাল শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে কেবল রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছাড়ে। […]

টানা দুই সিরিজ হারে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০-এ নামল বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাজে সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সদ্যসমাপ্ত সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। এরপর পাকিস্তান সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পরাজিত হয় দলটি। দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে […]

ভক্তদের চমকে দিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই ওটিটিতে মুক্তি পেল সুরিয়ার ‘রেট্রো’

দক্ষিণী সুপারস্টার সুরিয়ার বহুল আলোচিত তামিল ছবি ‘রেট্রো’ এবার ঘরে বসেই উপভোগ করতে পারছেন দর্শকরা। প্রথমে ঘোষণা ছিল, সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে ৩১ মে ২০২৫-এ। কিন্তু নেটফ্লিক্স চমকপ্রদ সিদ্ধান্তে একদিন আগেই, ৩০ মে ছবিটি তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে নিয়ে আসে। এই আগাম মুক্তি ভক্তদের জন্য হয়ে ওঠে এক আনন্দঘন বিস্ময়। গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর […]

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে তিনতলা ভবনের ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা ভেঙে তারা আবিদা সুলতানার বাবা নাজমুল আলম ও মা-কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে […]

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের কথামতো পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান

কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে ইরান পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম যুক্তরাষ্ট্রের অনুরোধে স্থগিত রাখতে রাজি হতে পারে। পারমাণবিক আলোচনা সম্পর্কে অবগত দুজন ইরানি কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। তাদের মতে, তেহরানের জব্দকৃত বৈদেশিক মুদ্রা ছাড় দেওয়া এবং বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করে নিলে ইরান পারমাণবিক কর্মসূচি এক বছরের […]