Skip to main content

Ridge Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকারি ও বেসরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অর্থ খরচ করে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১২ মে) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয় এবং তা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সভাপতি ও কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অর্থ ব্যয় সাশ্রয় করার বিষয়টি সবার দায়িত্ব। এ অবস্থায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠানের তহবিল বা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ দেওয়া অনুচিত বলে উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার এবং অন্যান্য কর্মকর্তারা যখন কোনো প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবেন, তখন তাদের ক্ষেত্রেও সংবর্ধনার আয়োজন না করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফি, পরীক্ষা ফি, সেশন ফি ছাড়া অতিরিক্ত কোনো ফি আদায় না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 61

আরো পড়ুন