Skip to main content

Ridge Bangla

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে অন্তত আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনভর গাজা জুড়ে ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। হামলা চলেছে বিভিন্ন আবাসিক এলাকাতেও। একইদিনে আনাদোলু বার্তাসংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৬২ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৯৪ জন। ফলে পুরো যুদ্ধকালীন সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জনে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রায় ১৫ মাস ধরে চলা আগ্রাসনের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজায় অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।

This post was viewed: 48

আরো পড়ুন