Skip to main content

Ridge Bangla

ভাটারায় বিদেশি পিস্তল ও ছিনতাই হওয়া ২৫ মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ছিনতাই হওয়া ২৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাই হওয়া ২৫টি মোবাইল ফোন এবং একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া জানিয়েছেন, তিনি পলাতক সহযোগীদের নিয়ে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন