ভাটারায় বিদেশি পিস্তল ও ছিনতাই হওয়া ২৫ মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ছিনতাই হওয়া ২৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত […]
প্রতিবন্ধকতা যেন প্রতিভার পথে বাধা না হয়, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় আইসিটি মন্ত্রীর

প্রযুক্তির সর্বজনীন ব্যবহার নিশ্চিত করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, যেখানে কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে থাকবে না। তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিককে উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার করা। শনিবার (১ আগস্ট) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত […]
কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে […]
মতিঝিলের আইইডি উদ্ধারের ১ সপ্তাহ পরও অধরা জড়িতরা, তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি

রাজধানীর মতিঝিলে উদ্ধার হওয়া শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নগর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ঘটনার তদন্তে […]
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। শনিবার (১ আগস্ট) প্রকাশিত এক বার্তায় পেট্রোবাংলা জানায়, সম্প্রতি গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন সংবাদকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তবে এ মুহূর্তে […]
সাশ্রয়ী ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনায় সরকারের অঙ্গীকার, কমিশন বাড়ানোর আশ্বাস

সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। পাশাপাশি হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বাড়ানোর বিষয়েও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় হজ ও […]
খিলগাঁওয়ে মারধরের পর রেললাইনে ফেলে যাওয়া পানি ব্যবসায়ীর মৃত্যু, মামলা

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় পূর্ব বিরোধের জেরে তুলে নিয়ে মারধরের শিকার হওয়া পানি ব্যবসায়ী কামরুজ্জামান খান দিপু (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ৩ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পরিবার। শনিবার (১ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি […]
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের ব্যবহৃত যানবাহন, এমন আশঙ্কার কথা উল্লেখ করে মাঠপর্যায়ের সব ইউনিটকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। অতীব গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত […]
অতিরিক্ত বাঘের বিনিময়ে জেব্রা আনতে চায় চট্টগ্রাম চিড়িয়াখানা

দক্ষিণ আফ্রিকা থেকে আনা ৬টি জেব্রার মধ্যে বিভিন্ন সময়ে ৫টির মৃত্যু হওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন রয়েছে মাত্র একটি মাদি জেব্রা। একা থাকা প্রাণীটির জন্য সঙ্গী আনতে দেশের কোনো সাফারি পার্ক বা চিড়িয়াখানা থেকে প্রাণী বিনিময়ের মাধ্যমে জেব্রা সংগ্রহের উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। […]
বায়ুদূষণে আজ শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ৩২তম

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৩২তম স্থানে। আজ ঢাকার বায়ুমান সূচক ৭৩, যা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে। তালিকা অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক ১৭৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে […]