ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, চলমান অভিযানে মার্কিন বাহিনী ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসবিষয়ক জ্যেষ্ঠ সংবাদদাতা জ্যাকি হেইনরিখের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান সংঘাতে মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে অত্যন্ত জোরালো হামলা পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন, এই অভিযানের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার কারণে প্রতিপক্ষ ক্রমেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। তার মতে, যুদ্ধক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জনের ফলে শেষ পর্যন্ত প্রতিপক্ষের সামনে পিছু হটা ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।
This post was viewed: 4