Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার, ৩১ জুলাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। এ সময় তিনি শিবিরগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

৩ দিনের সরকারি সফরে ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন