ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ, দক্ষিণ বিভাগ।
গ্রেপ্তাররা হলেন মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)।
শুক্রবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের, দক্ষিণ বিভাগের, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বড় মসজিদসংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। অভিযানের সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
This post was viewed: 5