Skip to main content

Ridge Bangla

১৫ বছর পর ১০০ টাকা শোধ করতে পাওনাদারের বাড়িতে হাজির বৃদ্ধ

১৫ বছর আগে লেনদেনের সময় ১০০ টাকা কম দেওয়া হয়েছিল বলে মনে রেখে সেই পাওনা পরিশোধ করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনাদারের বাড়িতে হাজির হয়েছেন শমসের আলী নামে এক বৃদ্ধ।

শুক্রবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া উপজেলার খড়মপুরে গিয়ে পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা তুলে দেন।

শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোর একটি লেনদেনের সময় তিনি দুলাল খাদেমকে ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সেই বিষয়টি তার মনে ছিল। তাই নিজের দায়িত্ববোধ থেকেই এত বছর পরও তিনি পাওনা টাকা পরিশোধ করতে এসেছেন।

তিনি বলেন, “১ টাকা হোক আর ১০০ টাকাই হোক, কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছি।”

অন্যদিকে এম এন এইচ খাদেম দুলাল বলেন, লেনদেনের সময় অনেক ক্ষেত্রে টাকা গুণে রাখা হয় না। তাই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তার মনে নেই।

তিনি বলেন, “তিনি এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি গ্রহণ করে তাকে ফেরত দিয়ে বলি, কিছু একটা যেন কিনে খান।”

This post was viewed: 6

আরো পড়ুন