Skip to main content

Ridge Bangla

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান খুচরা মূল্যই আগামী আগস্ট মাসজুড়ে বহাল থাকবে। সে অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩০ জুনও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তখনও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

সরকার ২০২৪ সাল থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

This post was viewed: 7

আরো পড়ুন