Skip to main content

Ridge Bangla

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ আইআরজিসি সদস্য, দাবি ইরানের

মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইআরজিসির জানজান প্রদেশ শাখা আনসার আল-মাহদি।

আল জাজিরার প্রতিবেদনে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতরা হলেন মাহমুদ মোল্লাজাবারি, মোহাম্মদরেজা চেরাগি এবং জামাল আমিরি।

আইআরজিসির জানজান শাখা জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করার দায়িত্ব পালনকালে তারা নিহত হন।

এক বিবৃতিতে আইআরজিসি এ ঘটনাকে “যুক্তরাষ্ট্রের অপরাধী সন্ত্রাসী শাসনের একটি নৃশংস হামলা” বলে উল্লেখ করেছে।

বাহিনীটি হামলার নিন্দা জানিয়ে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, নিহতদের পরিবার এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন