Skip to main content

Ridge Bangla

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড ঘোষণা রাশিয়ার

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস।

বুধবার সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা, সন্ত্রাস ও চরমপন্থি গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, সামষ্টিক হত্যা, সাইবার অপরাধ উস্কে দিচ্ছে। এসব চ্যানেল, চ্যাট এবং বট নিষ্ক্রিয় করতে একাধিকবার টেলিগ্রামের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে; কিন্তু কোনো ফলাফল আসেনি।”

এফসিবির দাবি, এসব কারণেই পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাভেল দুরভ ১৯৮৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টেলিগ্রাম চালু করেন। বাজারে আসার পর অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।

তবে রাশিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে দুরভ দেশটি ছেড়ে চলে যান। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরভ বর্তমানে রাশিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সেন্ট কিটস অ্যান্ড ডেভিসেরও নাগরিক। প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামের সুবাদে তিনি ১ হাজার ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন