Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন, ব্যয় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছরে ৭৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্যে এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার থেকে সরকার পর্যায়ের ব্যবস্থার আওতায় মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে প্রতি বছর ৬ কার্গো করে এলএনজি সরবরাহ করবে গানভর ইউএসএ এলএলসি।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে শুরু করে ২০৩৯ সাল পর্যন্ত ধাপে ধাপে এই এলএনজি আমদানি করা হবে।

এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থা পেট্রোবাংলা।

This post was viewed: 5

আরো পড়ুন