Skip to main content

Ridge Bangla

নতুন প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ, সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন প্রজন্মের সাফল্যই হবে বাংলাদেশের অর্জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, তবে বাংলাদেশ গড়ে তোলা যাবে। তোমাদের মধ্য থেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলী, ভালো খেলোয়াড় বের হবে। নিজেকে ছোট না ভেবে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে তিনি ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের ২টি ফাইনাল মাঠে বসে উপভোগ করেন। এছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করেন সরকারপ্রধান।

এর আগে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতার ৮টি ডিসিপ্লিনে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। পরে জাতীয় পর্বের প্রতিযোগিতা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী দিনে বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর।

This post was viewed: 18

আরো পড়ুন