Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্ব পালনের সময়, আগে বা পরে অপরাধে আইনি ব্যবস্থা সম্ভব: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ৩২ যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি জানান, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হয়েছে। এ নির্বাচনের তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে শাপলা চত্বর হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় সরকারের বাধা হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিকসে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংগঠনটির সদস্য হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন