Skip to main content

Ridge Bangla

মার্কিন হামলায় অচল বুশেহর বিমানবন্দর

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। তার দাবি, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে নতুন করে পুরো অবকাঠামো নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফাতেমে মহাজেরানি বলেন, হামলার পর বিমানবন্দরটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এটি আবার চালু করতে হলে শুরু থেকে পুনর্নির্মাণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, জনসাধারণের সেবার জন্য সম্প্রতি কেনা একটি সংস্কারকৃত বিমান ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ধ্বংস হয়ে গেছে। বিমানটির কেবল অল্প একটি অংশ অবশিষ্ট রয়েছে বলে জানান তিনি।

এছাড়া বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রও মার্কিন হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেন ইরানের এই মুখপাত্র। তার ভাষ্য, কেন্দ্রটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো।

This post was viewed: 4

আরো পড়ুন