Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব ওমানের

হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে যৌথ আঞ্চলিক ব্যবস্থার একটি প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারী দেশ ও প্রতিষ্ঠানের স্বেচ্ছা ফি থেকে এ ব্যবস্থার অর্থায়ন করা হবে। খবর আল-জাজিরার।

উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, আঞ্চলিক সমর্থন পাওয়া এই ওমানি প্রস্তাব বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি মালাক্কা প্রণালির পরিচালনা কাঠামোর আদলে তৈরি করা হয়েছে। সেখানে প্রণালি ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ প্রদান করেন। সেই অর্থ নৌ-চলাচল নিরাপদ রাখা, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হয়।

এদিকে, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার অভিযান স্থগিত করেছে। এর ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনা সফল হলে হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

This post was viewed: 5

আরো পড়ুন