Skip to main content

Ridge Bangla

আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে সৃষ্ট সংকট দ্রুত কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। আমদানিকৃত যন্ত্রাংশ দ্রুত খালাসের ব্যবস্থা করে আগামী সপ্তাহের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিল্পখাতে গ্যাস সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে বর্তমান সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে।

বিগত সরকারের নীতিহীন স্বল্পমেয়াদি প্রকল্প গ্রহণের সমালোচনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই সমাধান নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

This post was viewed: 9

আরো পড়ুন