Skip to main content

Ridge Bangla

শাপলা চত্বরে এমন হত্যাকাণ্ডের নজির দেশের ইতিহাসে নেই, বললেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মতো ঘটনা দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি বলে তার জানা নেই।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “শাপলা চত্বরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, দেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড ও আক্রমণের নজির এর আগে কখনও ঘটেছে বলে আমার জানা নেই।”

তিনি আরও বলেন, “সে কারণে তৎকালীন সরকার একটি ইসলামী গোষ্ঠী, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অভিযান চালায়। কিছু ব্লগার, অ্যাক্টিভিস্ট ও বামপন্থি, যাদের অনেকেই নাস্তিক হিসেবে পরিচিত, তাদের প্রভাবে সরকার হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে ধ্বংস করতে চেয়েছিল। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেদিন তাদের ওপর এই নারকীয় হামলা ও হত্যাযজ্ঞ চালানো হয়।”

আমিনুল ইসলাম বলেন, “২০১৩ সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলার কোনো তদন্তকার্য পরিচালনা করেনি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি।”

উল্লেখ্য, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন