Skip to main content

Ridge Bangla

ভুয়া জিন-কবিরাজ সেজে অনলাইনে প্রতারণা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ৩

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজ পরিচয়ে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহি।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বেদে সম্প্রদায়ের সদস্য। তারা ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন তৈরির কৌশল শিখে বিভিন্ন ভুয়া নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন।

তার ভাষ্য অনুযায়ী, এসব পেজে পরকীয়া, প্রেমে সফলতা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, সন্তান না হওয়া, পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় উন্নতি এবং পারিবারিক সমস্যার সমাধানের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

বিশেষ পুলিশ সুপার আরও জানান, প্রতারণার অংশ হিসেবে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতে উৎসাহিত করা হতো। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে গত কয়েক মাসে প্রায় ২০০ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

This post was viewed: 8

আরো পড়ুন