Skip to main content

Ridge Bangla

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের নির্দেশ ইরানের প্রেসিডেন্টের

মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বিভিন্ন কৌশলগত অবকাঠামো, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রানজিট করিডোর দ্রুত পুনর্গঠন এবং পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ ও চালুর নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন ইরানের অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

পেজেশকিয়ানের মতে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ ও সমন্বিত করা গেলে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করবে। একই সঙ্গে আন্তর্জাতিক ট্রানজিট করিডোরের বিকাশ এবং ইরানের ভূরাজনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

This post was viewed: 5

আরো পড়ুন