Skip to main content

Ridge Bangla

উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তরুণীকে হত্যার অভিযোগ, মা-ভাইসহ ৫ জন গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় এক তরুণীকে তার মা ও দুই ভাই মিলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি অসুস্থতাজনিত মৃত্যু বলে প্রচার করে মরদেহ দাহ করা হয়। তবে প্রেমিকের অভিযোগের পর পুলিশ তদন্ত চালিয়ে তরুণীর মা, দুই ভাই ও দুই চাচাসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার হর্ষিত নামে এক যুবক থানায় গিয়ে অভিযোগ করেন, তার প্রেমিকা হিমার্ষীকে পরিবারের সদস্যরা হত্যা করেছেন।

অভিযোগে হর্ষিত বলেন, ২০ বছর বয়সী হিমার্ষীর সঙ্গে তার দেড় বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা হিমার্ষীকে হত্যার পর সেদিন রাতেই মরদেহ দাহ করে ফেলেন, যাতে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে কেউ সন্দেহ না করে।

এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার রাতেই ৫ জনকে গ্রেপ্তার করে।

হর্ষিত আরও অভিযোগ করেন, তিনি ও হিমার্ষী ভিন্ন বর্ণের হওয়ায় মেয়েটির পরিবার শুরু থেকেই তাদের সম্পর্কের বিরোধিতা করে আসছিল।

এদিকে ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হিমার্ষী বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে যান, যেখানে আগে থেকেই হর্ষিত উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর হিমার্ষীর পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে দুজনকে মারধর করেন।

হর্ষিত জানিয়েছেন, এই ঘটনার পর তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।

This post was viewed: 4

আরো পড়ুন