Skip to main content

Ridge Bangla

দায়িত্বের প্রথম কর্মদিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পান হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর রোববার ছিল তাঁর প্রথম কর্মদিবস।

This post was viewed: 14

আরো পড়ুন