Skip to main content

Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, বিজিবির বাধা

ব্রাহ্মণবাড়িয়ার সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সালদানদী সীমান্ত এলাকায় এ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

বিজিবি জানায়, সকালে তাদের দায়িত্বাধীন সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সালদানদী বিজিবি ক্যাম্পের টহল দল শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালান রোধে ৬০ বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন