Skip to main content

Ridge Bangla

নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণার সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দু’আনি দুধকুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে মাহফুল মিয়া নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন