Skip to main content

Ridge Bangla

পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্যতাকেই প্রাধান্য দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত যোগ্যতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও সততাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার সকালে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনায় তাঁদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং সততার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি দেশের প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

সেনাসদর সূত্রে জানা গেছে, পদোন্নতি পর্ষদের প্রথম পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

This post was viewed: 7

আরো পড়ুন