Skip to main content

Ridge Bangla

কাজের অনুমতি না পেয়ে কানাডায় অনশনে ভারতীয় শিক্ষার্থীরা

স্নাতকোত্তর কাজের অনুমতি না পাওয়ার প্রতিবাদে কানাডার ক্যালগারি শহরে অনশন কর্মসূচি পালন করেছেন একদল ভারতীয় শিক্ষার্থী। চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।

শুক্রবার (২৪ জুলাই) ক্যালগারির স্যাডলটাউন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, দুই বছর মেয়াদি পড়াশোনা শেষ করার পর তাদের জানানো হয়েছে যে তারা যে ডিপ্লোমা প্রোগ্রামে অধ্যয়ন করেছেন, সেটি নন-ক্রেডিট হওয়ায় স্নাতকোত্তর কাজের অনুমতির জন্য যোগ্য নয়।

তাদের অভিযোগ, ২০২৬ সালের জুন মাসে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়েছে। কিন্তু তারা যখন দুই বছর আগে ওই প্রোগ্রামে ভর্তি হন, তখন সেটিকে স্নাতকোত্তর কাজের অনুমতির জন্য যোগ্য বলে জানানো হয়েছিল।

এ বিষয়ে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যে কোর্সে অধ্যয়ন করেছেন, সেটি স্নাতকোত্তর কাজের অনুমতির জন্য অনুমোদিত নয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কানাডায় স্নাতকোত্তর কাজের অনুমতি পাওয়ার যোগ্যতা নির্ভর করে শিক্ষার্থী কোন ধরনের প্রোগ্রামে পড়েছেন এবং কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তার ওপর।

This post was viewed: 6

আরো পড়ুন