Skip to main content

Ridge Bangla

‘চতুর্থবারও নির্বাচনে লড়ব’, রসিকতা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ট্রাম্পের মাথায় ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি ক্যাপ ছিল।

ট্রাম্প বলেন, ‘আমরা সবাই ভালো কাজ করেছি। আর আমি সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে এবং তাদের খবরের রেটিং বাঁচাতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছি।’

রসিকতার সুরে তিনি আরও বলেন, ‘আমি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছি। আর আমি এটা করবই! সত্যি বলতে, আমি তো তিনবারই জিতেছি। আর পরেরবারও জিততেই লড়ব।’

তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন না।

এর আগেও ট্রাম্প একাধিকবার দুই মেয়াদের বেশি সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছিলেন।

This post was viewed: 12

আরো পড়ুন