Skip to main content

Ridge Bangla

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে তরুণ আন্দোলনকারীদের অভিনন্দন জানাল ভারতের বিরোধী দলগুলো

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত তরুণদের প্রশংসা করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। ককরোচ জনতা পার্টি, সিজেপি, এবং বিরোধী দলগুলোর কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনলাইন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি এবং সরকারের মধ্যে তৃতীয় দফার বৈঠক শুরুর ঠিক আগেই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থী ও ঐক্যবদ্ধ বিরোধী দল, উভয়কেই এই সাফল্যের কৃতিত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ভারতের “শিক্ষার্থীদের প্রতিধ্বনি” অবশেষে অহংকারী ক্ষমতার দ্বারে পৌঁছেছে। শিক্ষা ব্যবস্থা রক্ষায় দেশজুড়ে রাজপথে আন্দোলন করা লাখ লাখ তরুণের এটি বিজয়। এটি সত্যের জয় এবং মোদির জেদের পরাজয়।

আরও এক পোস্টে তিনি লিখেছেন, এটি সেইসব পরিবারের জয়, যারা তাদের সন্তানকে হারিয়েছে এবং রক্ত দিয়েছে, কারণ এই সরকার দুর্নীতিগ্রস্ত। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সোচ্চার থাকা ঐক্যবদ্ধ বিরোধী দলগুলোরও এটি বিজয় বলে উল্লেখ করেন তিনি।

খাড়গে আরও বলেন, ‘‘এখন আমাদের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া এবং যাদের ওপর লাঠি ও পেলেট গান দিয়ে হামলা চালানো হয়েছিল; সেইসব হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পালা মোদির।’’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শিবসেনা, ইউবিটি, দলের সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে মোদি ও শাহ অপরাজেয় নন। তিনি লেখেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; মোদি-শাহ অপরাজেয় নন… তারাও বিদায় নেবেন!”

অন্যদিকে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সমগ্র দেশকে অভিনন্দন। গণতন্ত্রের বড় জয়।’’

This post was viewed: 5

আরো পড়ুন