ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির সামন্তা সীমান্ত ফাঁড়ির টহল দল তা প্রতিহত করেছে।
শনিবার (২৫ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টার দিকে বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা দ্রুত ব্যবস্থা নিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে।
বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিদের জিরো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে প্রায় ৩০ গজ দূরে অবস্থান করছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
This post was viewed: 6