Skip to main content

Ridge Bangla

মেরিন ড্রাইভে বাসে অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইনানী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

This post was viewed: 6

আরো পড়ুন