Skip to main content

Ridge Bangla

গোপনে গোসলের ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি; কারাগারে চাচা-ভাতিজা

রংপুরের হারাগাছ এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভুক্তভোগী নারী হারাগাছ থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন হারাগাছ এলাকার মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক মাহাবুব রহমান জানান, মামলার পর অভিযান চালিয়ে প্রথমে এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুক্তভোগী নারীর ভিডিওটি তিনি মোকারেম মোকার কাছ থেকে পেয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোকারেমকেও আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মোকারেম স্বীকার করেন, প্রায় সাত মাস আগে তিনি গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। এরপর গত ২০ জুলাই তিনি ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। তবে ওই নারী কোনো সাড়া না দিলে ভিডিওটি তিনি এমদাদুল হকের কাছে পাঠিয়ে দেন।

তদন্তে আরও জানা যায়, গত ২২ জুলাই রাতে এমদাদুল হকও একই ভিডিও ভুক্তভোগীকে পাঠিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন।

রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করার পর তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন