জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া নৌপুলিশ। শুক্রবার দুপুরে ভৈরব নদের খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে ভেসে ভৈরব নদের খেয়াঘাট এলাকায় মরদেহটি এসে পৌঁছায়। পরে বিষয়টি জানতে পেরে নওয়াপাড়া নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন জানান, ভৈরব নদের পূর্বাঞ্চলের খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
This post was viewed: 4