Skip to main content

Ridge Bangla

নোয়াখালীতে ভাতিজার পুরুষাঙ্গ কেটে পালানোর অভিযোগ চাচির বিরুদ্ধে

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচি জেসমিন আক্তার (২৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল একই বাড়ির কামাল হোসেনের ছেলে। ঘটনার পর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, জুয়েল দীর্ঘ ১১ বছর ওমানে ছিলেন এবং প্রায় এক মাস আগে দেশে ফেরেন। প্রবাসে থাকার সময় পারিবারিক মুঠোফোন নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচি জেসমিন আক্তারের মুঠোফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।

তাদের দাবি, দেশে ফেরার পর পরিবারের সদস্যদের অগোচরে ওই ঘনিষ্ঠতা আরও বাড়ে। তবে জুয়েলের বিয়ের জন্য পরিবার থেকে পাত্রী ঠিক করার পর মঙ্গলবার গভীর রাতে তিনি চাচির ঘরে গেলে জেসমিন তার পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে জেসমিন আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছিল। তবে এরপর আর কেউ থানায় আসেননি।

This post was viewed: 17

আরো পড়ুন