Ridge Bangla

সাতক্ষীরায় এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা যুবকের

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার দাবি, ‘বিবেকের তাড়নায়’ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

দলত্যাগের ঘোষণা দেওয়া দেলোয়ার হোসেন (৩৫) হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। একজন কর্মী হিসেবে তিনি পরিস্থিতি মেনে নিতে পারেননি। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পর ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি এ সিদ্ধান্ত নেন। এর প্রতীকী প্রতিবাদ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “দেলোয়ার হোসেন দলের একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলতে পারেননি।”

This post was viewed: 4

আরো পড়ুন