Ridge Bangla

খুলনায় পৃথক অভিযানে ৪ সন্ত্রাসী গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামাল (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তিনি স্থানীয় বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক লেন এলাকার আ. খালেক মৃধার ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বুধবার রাত পৌনে ১টার দিকে খুলনা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মিলন শেখ, মো. মনিরুল ইসলাম এবং মো. আসিফ গাজী (২০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি ছুরি, একটি দেশীয় ধারালো অস্ত্র, একটি নাইলনের দড়ি এবং একটি টেপের রোল উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও নন-এফআইআর রয়েছে। এর মধ্যে মিলন শেখের বিরুদ্ধে একাধিক মামলা, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি নন-এফআইআর এবং আসিফ গাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন