Ridge Bangla

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর অধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত থাকা এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই, সোমবার থেকে পুনরায় শুরু হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ এবং যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই, সোমবার থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব বিষয়ের পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

This post was viewed: 7

আরো পড়ুন