চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ দশমিক ৬৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
তথ্য অনুযায়ী, শুধু ২১ জুলাইই প্রবাসী বাংলাদেশিরা দেশে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রা আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
This post was viewed: 6