Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সবচেয়ে বেশি ১৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন