Ridge Bangla

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা হুতিদের

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। দীর্ঘদিন ধরে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ ও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

হুতিদের দাবি, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ’ চালিয়ে আসছে সৌদি আরব। তাদের ভাষ্য, এই পরিস্থিতির জবাব হিসেবেই নৌ-অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে গোষ্ঠীটি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তারা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।

২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ওই সময়ের পর সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুতিদের প্রথম হামলা।

This post was viewed: 5

আরো পড়ুন