Ridge Bangla

হামে ও উপসর্গে মৃতের সংখ্যা পৌঁছাল ৭৯৩, একদিনে প্রাণ গেল আরও ৫ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৯৮ জন এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

একই সময়ে দেশে নতুন করে ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

This post was viewed: 5

আরো পড়ুন