Skip to main content

Ridge Bangla

২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকার বেশি, উদ্বৃত্ত প্রায় ৭ কোটি

২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ বিএনপির আয়ের প্রধান উৎস।

রুহুল কবির রিজভী বলেন, দলের ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে কার্যালয় পরিচালনা, পোস্টার ও লিফলেট ছাপানো, রাজনৈতিক কর্মসূচি এবং কেন্দ্রীয় প্রশাসনিক ব্যয়।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই বিএনপি নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে নাকি জোটগতভাবে প্রার্থী দেবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

This post was viewed: 19

আরো পড়ুন