Skip to main content

Ridge Bangla

সমঝোতা ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে ওয়াশিংটনকে অবিশ্বস্ত ও প্রতারক বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টদের স্বাক্ষর করা কোনো চুক্তিরই মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।

এক বিবৃতিতে মোজতবা খামেনি অভিযোগ করেন, সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র আবারও তাদের আগ্রাসী ও আধিপত্যবাদী চরিত্রের প্রকাশ ঘটিয়েছে।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের আগুন উসকে দিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের আরও বড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ও প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে ওয়াশিংটনের জন্য কঠিন শিক্ষা অপেক্ষা করছে।

খামেনি আরও বলেন, ইরান ও পারস্য উপসাগরে নৌচলাচল ব্যবস্থাপনাসহ যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যে চুক্তি হয়েছিল, যুক্তরাষ্ট্র তা মানেনি। এর মাধ্যমে দেশটি নিজেদের অসাধুতা ও অযৌক্তিক আচরণের প্রমাণ দিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা এবং দেশের দক্ষিণাঞ্চলের জনগণের সাহসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত।

This post was viewed: 24

আরো পড়ুন